Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের  সংসদ সদস্য  মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা  এবং তার সঙ্গে উপজেলা সরকারি  কর্মকর্তা ও  সাংবাদিকদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত। মঙ্গলবার ২৪  ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা এবং  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে উপজেলা প্রশাসন,  রুপগঞ্জ থানা,  ইউনিয়ন পরিষদ,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ফুলের তোড়া দিয়ে  বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। 

সংবর্ধনা  ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য  মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

এতে বক্তব্য রাখেন,  নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম,  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, ভোলাবো ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু,  সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম সহ আরো অনেকে। 

বক্তারা বলেন,  স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, সুশীল সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা করতে হবে।  রূপগঞ্জ থেকে সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করতে নবনির্বাচিত এমপি মহোদয়ের পাশে থাকতে হবে।  তাহলে খুব সহজেই এমপি মহোদয় তার স্বপ্নের রূপগঞ্জ গড়তে পারবেন।

 নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের  সংসদ সদস্য  মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সকলের সহযোগিতায় আমি স্বপ্নের রুপগঞ্জ গড়তে চাই।  এখানে মাদকের  সমস্যা রয়েছে মাদক নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে  হবে। রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখন থেকে 

চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ  কমাতে আমিসহ আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।  যানজট  নিরসনে কাজ চলছে।  এছাড়া অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য সকলে মিলেমিশে কাজ করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন