Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ঘটে এ ঘটনা। 

এই ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি কালিপদ চন্দ্র দাস বলেন, রাত পৌনে ১২টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা, চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। হামলাকারীরা সরস্বতী প্রতিমার গায়ে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে কেরোসিন বা মবিল জাতীয় পদার্থ ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরে থাকা মালামাল পুড়ে যায়। এ সময় আশপাশের মানুষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের শব্দ শুনে লোকজন এগিয়ে আসেন। এতে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেন নামের এক প্রভাবশালী সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিজ্ঞ নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। এর আগে, মন্দিরে হামলা ভাঙচুর এবং ভয়-ভীতির হুমকি দিয়েছিলেন জাকির হোসেন।  

স্থানীয়রা জানান, হঠাৎ করে মন্দিরে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ন্যক্কারজনক। এ ঘটনার পর থেকে শাওঘাত ঋষিপারা এলাকার হিন্দু সমাজের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জাকির হোসেনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, সাওঘাট পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়েছেন। মন্দিরের থেকে একটি অভিযোগ করা হয়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন