মর্যাদাশীল কুড়িগ্রাম গড়তে চাই : ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, কুড়িগ্রামে কুড়ি টাওয়ার নির্মাণে আমি গত এক বছর ধরে বিদেশিদের ডেকেছি। প্রাইভেটলি এটি করতে হবে। এটি মেন্ডাটরি বিষয় নয়, একটু সময় দেন। আমি বিভিন্ন দেশে সফর করে কুড়িগ্রামে ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি। আমার স্বপ্ন হচ্ছে- স্বপ্নের কুড়িগ্রাম গড়ার, মঙ্গার কুড়িগ্রাম না। এজন্য সবাই আমাকে সহযোগিতা করুন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কুড়িগ্রামের কোন জায়গায় বালু মহাল নেই। আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিব। রাজনৈতিক প্রভাব যাই থাকুক, মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করার সুযোগ নেই। আমি আমার ওয়াদা অনুযায়ী সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করতে চাই। প্রশাসনকে সহযোগিতা করতে চাই, প্রশাসনও আমাকে সহযোগিতা করবে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম শাখার সভাপতি মুকুল মিয়া, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহনা টিউটর, ইউনাইটেড প্রেস ক্লাবের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।



