Logo
Logo
×

সারাদেশ

সবাইকে সংযত থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান এমপি সিরাজের

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

সবাইকে সংযত থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান এমপি সিরাজের

বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শেরপুর টাউন ক্লাব মহিলা কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা ভোটদান থেকে বিরত থেকেছেন— আমি সবার এমপি। ১৯৯১ ও ২০০১ সালের বিএনপির সঙ্গে ২০২৬ সালের বিএনপির অনেক পার্থক্য রয়েছে। সময়ের প্রেক্ষাপটে দলকে আরও দায়িত্বশীল ও সংগঠিতভাবে এগিয়ে নিতে হবে। 

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংযত থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, চলতি উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়। মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন