Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় রং মিশিয়ে মরিচ-হলুদ গুড়া তৈরি, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

বগুড়ায় রং মিশিয়ে মরিচ-হলুদ গুড়া তৈরি, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

বগুড়ায় মশলা কারখানায় কাপড়ের রং মিশিয়ে মরিচ ও হলুদ গুড়া তৈরির অভিযোগে ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় শাজাহানপুরের মাদলা কাজীপাড়া এলাকায় ‘আরএসি ইন্ডাস্ট্রি’ নামের একটি কারখানায় অভিযান চালায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

অভিযানে দেখা গেছে, টেক্সটাইল রং মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করা হচ্ছে। কারখানার পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। পচা মরিচ ও নষ্ট হলুদ দিয়ে মশলা বানানোর প্রমাণও পাওয়া যায়। এ সময় প্রায় পাঁচ কেজি হলুদ রং ও দেড় কেজি লাল রং জব্দ করা হয়, যা খাবারে ব্যবহার নিষিদ্ধ।

দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ২৫ ধারায় কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা অনিরাপদ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তায় ছিল বগুড়া জেলা পুলিশ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন