Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় লরি-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

কুষ্টিয়ায় লরি-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চৌরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহতরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে—আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে প্রথম তিনজন পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন