সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানা ওসি মহিববুল্লাহ, বিএনপি, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ ফায়ার সার্ভিস, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈকি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।
এসময় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
ছবির ক্যাপশন: সোনারগাঁয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংসদ আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন।



