Logo
Logo
×

সারাদেশ

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে রূপগঞ্জের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নারায়ণগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, রূপগঞ্জ থানার পুলিশ, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রূপগঞ্জ প্রেস ক্লাবের মাঠে আয়োজিত আলোচনা সভায় দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ভাষা শহীদদের প্রতি সম্মান ও ইতিহাসে তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষার জন্য মানুষ শহীদ হতে পারে—এটি বিশ্বের মানুষ বাংলাদেশ থেকে শিখেছে। ৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন