Logo
Logo
×

সারাদেশ

শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলেন গৃহবধূ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলেন গৃহবধূ

নাটোরের লালপুরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। 

গৃহবধূ সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী। প্রায় দুই বছর আগে জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় একজন চা দোকানি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন