Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ৫ মানবপাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ৫৫

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

টেকনাফে ৫ মানবপাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ৫৫

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ডের অভিযানে ৫ মানবপাচারকারী আটক হয়েছে। এসময় পাচারের জন্য বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

রিফাত মাহমুদ বলেন, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন