Logo
Logo
×

সারাদেশ

৩ দিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

৩ দিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

তিনদিনের সফরে কক্সবাজার এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। 

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে প্রধান নির্বাচন কমিশনার নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছার পর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকালে তিনি কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। রাতে তিনি কক্সবাজারস্থ সার্কিট হাউজে অবস্থান করার কথা রয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ব্যক্তিগত তিনদিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজার এসেছেন। রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। রোববার সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন