Logo
Logo
×

সারাদেশ

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, ৫ আগস্টের পর ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫) এবং রাহি হাওলাদার (২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন।

অভিযোগে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করে আসছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন