Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় তারাবির নামাজ শেষে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় তারাবির নামাজ শেষে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ আদায় শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়ইল গ্রামের বখাটে যুবক শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনকে নিয়ে সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন