Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র, মেসুত ওজিল সহ ১১ সদস্যের প্রতিনিধি

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

রোহিঙ্গাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র, মেসুত ওজিল সহ ১১ সদস্যের প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দিনভর বিনোদন থেকে ইফতার পর্যন্ত সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলের সাবেক মেগাস্টার মেসুত ওজিল সহ ১১ সদস্যের প্রতিনিধি। পরিদর্শন করেছেন তুর্কি সরকার পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুর ১ টায় প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে যান তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা ( TIKA ) পরিচালিত এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনে। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে সেলফি বন্দী হন প্রাক্তন ফুটবলার ওজিল ও তুরস্ক প্রেসিডেন্টপুত্র।

বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলার মাঠে রোহিঙ্গাদের সাথে চ্যারেটি ফুটবল ম্যাচে অংশ নেন জার্মানীর হয়ে বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসুত ওজিল। এসময় ওজিল ওজিল ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে মাঠের চারপাশের গ্যালারী।

এসময় মেসুত ওজিল বলেন, রোহিঙ্গাদের সাথে খেলে নিজকে ধন্য মনে করছেন। বিনোদনের ভাগাভাগি করতে পেরে তিনি মুগ্ধ।

রোহিঙ্গা খেলোয়াড়রাও বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলের সাথে খেলতে পেরে নিজেদের ধন্য মনে করছেন।

পরে রোহিঙ্গাদের সাথে নিয়ে অংশ নেন ইফতারে।

পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেছেন, রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে; সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে৷ পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি৷

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রমজানে রোজার প্রথম ইফতার পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আহার করা তুর্কি জনগণের ঐতিহ্যগত সংস্কৃতি। তারই অংশ হিসেবে তাদের এই সফর।

এর আগে সকাল পৌণে ১১ টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দল। পরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় রোহিঙ্গাদের সাথে ইফতার করেন মেসিত ওজিল ও তুরস্ক প্রেসিডেন্টপুত্র।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন