Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে সরকারি রাস্তার পাশের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

শেরপুরে সরকারি রাস্তার পাশের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন অন্তর্গত ভাদাইগুড়ি গ্রামে সরকারি রাস্তার পাশের প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাদাইগুড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বুলু মণ্ডল সরকারি রাস্তার পাশের কলাগাছগুলো কেটে ফেলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর তিনি জমিটি চাষ করছেন এবং জমির প্রকৃত মালিকের নির্দেশেই গাছগুলো কাটা হয়েছে। কলার গাছগুলো রোপন করেছিলেন, একই গ্রামের মোঃ হারুন অর রশিদ, রেনুকা, মইফুলী সহ আরও অনেকই।

পরে একই গ্রামের মৃত ননী গোপালের ছেলে শ্রী সঞ্জিত বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিই গাছ কাটার নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, জমির পাশে গাছ থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা ছিল।

এদিকে, একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, জমির পাশে গাছ থাকলে ফসলের ক্ষতি হতে পারে—তবে এভাবে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলা ঠিক হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত জমির স্বার্থ রক্ষার পদক্ষেপ বললেও, অন্যরা সরকারি সম্পদের ক্ষতি হিসেবে দেখছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন