Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গন্ধর্বপুর বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুলাইমান মিয়া বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান মিয়া। পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। 
তিনি আরও বলেন, মামলায় সোলায়মান মিয়াকে উপজেলার তারাব পৌরসভার বোচারবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়াকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন