Logo
Logo
×

সারাদেশ

মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন