Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ  চুরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুল নামে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্কুলের আলমারী  ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও নগদ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। 

রোববার(১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ  ঘটনাটি ঘটে। 

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান ভেতরে ঢুকে দেখতে পায় অফিস কক্ষের তালা ভাঙা। পরে সকল শিক্ষককে খবর দেয়। অফিস কক্ষের সবকিছু তছনছ করে রাখে। আলমারী ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ফাইল, টাই-ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা ও ভর্তির টাকাসহ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করছি,  এটা শুধু চুরি নয়, চক্রান্ত হতে পারে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন