Logo
Logo
×

সারাদেশ

সংসদে এমন মানুষ দরকার যিনি নিজের স্বার্থ না দেখে ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে : ডা. শফিকুর রহমান

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

সংসদে এমন মানুষ দরকার যিনি নিজের স্বার্থ না দেখে ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, সংসদে এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না। 

তিনি বলেন, কারো উপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপর অবিচার হলে আমরা প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন ডা. মো. শফিকুর রহমান।

ডা. মো. শফিকুর রহমান বলেন, দেশটাতো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আটেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আমাদের সহযোগীতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরাতো জনগণের পক্ষে অবস্থান নিব। এবং আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড। সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরাটাই মানতে হবে। এর কোন খন্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। 

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি। এগুলো আমাদের মুখের কথা ছিল না বুকের কথা। তিন শর্ত আমরা চাইবো সবাই মানুক। নাম্বার ওয়ান এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুই নাম্বার হচ্ছে বিচার বিভাগ বিচার বলতে কিছুই নাই। দেখেন না, এতগুলো ঋণ খেলাপি কীভাবে সংসদ নির্বাচনে চান্স পায়। এদের হাতে কীভাবে দেশ নিরাপদ হবে, এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে।

সন্ধ্যায় তারেক রহমানের দেখা করা নিয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির বলেন, তারেক সাহেব কি নিয়ে আলাপ করবে এটা উনার মনের ব্যাপার। আমি তো উনার মনের ব্যাপার বলতে পারব না। উনি আসলে আমার সঙ্গে আলাপ করলে দেশ এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ করব। 

শক্তিশালী বিরোধীদল নিয়ে প্রশ্ন করলে শফিকুর রহমান বলেন, সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবেই। সরকারি দল বিরোধীদল হাতে হাত রেখেই চলবে যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে তাহলে ওই চাকা চালাবো না। 

জাতীয় পার্টির মতো বিরোধী দল হবেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতীয় পার্টিতো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এরাতো এখন ভূগোলে নাই। কেন নয় তারা (জাতীয় পার্টি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। এখন তারা শুধু ভোটের জগত থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। এটা ওই কারণেই কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করেন নাই। জামায়াত ইসলামী ওই ভুল করবেন না। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

এর আগে তিনি সকাল ৮টায় সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছান। পরে সকাল ১০টার দিকে নিকলী উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত জামায়াত সমর্থক শাহ আলমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি। এরপর তিনি নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় আরেক জামায়াত কর্মী আব্দুস সালামের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন