Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ-৩

সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদসহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদসহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনহ ৯ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্রে এমন শর্ত রাখা হয়েছিল। গত ১৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে এ পরিপত্র জারি করা হয়। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনে স্বাক্ষরিত এক পত্রে জানা যায়।

নির্বাচনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৪০হাজার ৬শ ১৬। এ ভোট থেকে ৭হাজার ৭শ ৬৪টি ভোট বিভিন্ন কারণে বাতিল হয়। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৮শ ৫২টি। প্রদত্ত ভোটের সংখ্যায় ৯ প্রার্থী কেউ আট ভাগের এক অংশ ভোট পাননি। জামানত টিকানোর এ আসনে জন্য প্রত্যেক প্রার্থী ৪২ হাজার ৫শ ৭৭ভোট পেতে হবে। এ নির্বাচনে সংসদ সদস্যদের ৫০ হাজার টাকা জামানত দিয়ে নির্বাচনে অংশ নিতে হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্বাক্ষরিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাঈমা ইসলাম বেসরকারী ফলাফল চুড়ান্ত বার্তা থেকে জানা যায়। নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম পেয়েছেন-৪ হাজার ৫৯৬,স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩৭৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ পেয়েছেন ১৪ হাজার ২২৩, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো.শাহজাহান শিবলী পেয়েছেন ১ হাজার ১৯৩ ভোট,গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস পেয়েছেন ৬৩৮ ভোট, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী  মো. ওয়াহিদুর রহমান মিল্কী পেয়েছেন ৩১৪, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি পেয়েছেন ৭৬৯ ভোট, জনতার দল মনোনীত প্রার্থী আব্দুল করিম মুন্সি পেয়েছেন ২৮৫ ভোট ও এবি পার্টির আরিফুল ইসলাম ১৩৭ ভোট পেয়েছেন। যদিও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন শেষ হওয়ার দেড়ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে মূল প্রতিদ্বন্দিতা করেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। বিএনপির প্রার্থী পোষ্টাল ভোট গননাকেন্দ্রসহ ২১১টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। ফলে এ আসনে ২০ হাজার ৪৮২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নির্বাচনের জামানত বাজেয়াপ্ত করতে প্রার্থীদের কোন প্রকার নিয়মনীতি পালনের দরকার নেই। তবে কিছু চিঠির প্রক্রিয়া করে পাঠাতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন