Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার সাত আসনেই তারেক রহমানসহ বিএনপির জয় জয়কার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

বগুড়ার সাত আসনেই তারেক রহমানসহ বিএনপির জয় জয়কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়েছে।

বগুড়া-৬ (সদর):

এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

অন্যদের মধ্যে হাতপাখা প্রতীকের আবু নুমান মো. মামুনুর রশিদ ২ হাজার ৫০৮, বাসদের দিলরুবা নুরী মই প্রতীকে ২৭৬ এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে ২৭৬ ভোট পেয়েছেন। এ আসনে ১৫০টি কেন্দ্রে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা ৭১ দশমিক ৩ শতাংশ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা):

বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ):

বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট।

এ আসনে ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার ভোট দেন, যা শতকরা ৭২ দশমিক ৬৩ শতাংশ।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি):

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ পান ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।

১১৮টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৭১৬ জন ভোট দেন, যা শতকরা ৭২ দশমিক ৬৭ শতাংশ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম):

বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।

এ আসনে ১১৫টি কেন্দ্রে ২ লাখ ৬৮ হাজার ৩৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা ৭৫ দশমিক ৮৯ শতাংশ।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট):

বিএনপির জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

এ আসনে ৪ লাখ ৬৪৪ জন ভোটার ভোট দেন, যা শতকরা ৭১ দশমিক ৫০ শতাংশ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর):

বিএনপির মোর্শেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

১৭৩টি কেন্দ্রে ৩ লাখ ৮০ হাজার ২৫০ জন ভোটার ভোট দেন, যা শতকরা ৭১ দশমিক ৮৬ শতাংশ।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান জানান, ঘোষিত ফলাফল অনুযায়ী সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং সব ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন