Logo
Logo
×

সারাদেশ

‘ফজরের নামাজ আদায় করেই ভোটের লাইনে দাঁড়িয়েছি’

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

‘ফজরের নামাজ আদায় করেই ভোটের লাইনে দাঁড়িয়েছি’

বগুড়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়৷  এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে৷ সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্রে সকাল সাতটা থেকেই নারী ও পুরুষের লম্বা লাইন চোখে পড়ে৷ ভোটারদের কেউ কেউ ফজরের নামাজ আদায় করেই কেন্দ্রে যেয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়৷

বগুড়া ফুলবাড়ি এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী নূর মোহাম্মদ বলেন, আগের তিনবার ভোট দিতে পারিনি। এবার সুষ্ঠু ভোট হবে সেই আশায় ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে চলে আসছি।

৬৫ বছর বয়সী আমহেদ আলী বলেন, এর আগের ভোটে দেখেছি আমি না গেলেও আমার ভোট হয়ে গেছে। এবার নিজের ভোট নিজে দিবো বলে সকাল সকাল লাইনে দাঁড়িয়েছি।

বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে।সাতটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাপাসহ বিভিন্ন দলের ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ৭টি আসনে ৯৮৩টি কেন্দ্রে  মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি যার মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী।

জেলা নির্বাচন ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ১৯০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ৩১০টি ঝুঁকিপূর্ণ এবং ৪৮৩টি কেন্দ্র সাধারণ।

উপজেলা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি শাজাহানপুরে—৪৬টি। এছাড়া কাহালুতে ৩১টি, শেরপুরে ৩০টি, শিবগঞ্জে ২৬টি, আদমদীঘিতে ১৬টি, সারিয়াকান্দিতে ১৫টি, ধুনটে ১২টি, দুপচাঁচিয়ায় ছয়টি, বগুড়া সদরে পাঁচটি, সোনাতলায় দুটি এবং গাবতলীতে একটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে আড়াইয়ের 

হাজারেরও বেশি পুলিশ, সাড়ে ১২ হাজারেরও বেশি আনসার ও ভিডিপি, ২৪ প্লাটুন বিজিবি, দেড় হাজারেরও বেশি সেনা সদস্য এবং আড়াইশোর বেশি ব্যাটালিয়ন আনসার দায়িত্বে রয়েছে।  ভোটাররা  নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন এ ব্যাপারে প্রশাসন সকল ধরনের সহযোগিতা এবং নজরদারি নিশ্চিত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন