Logo
Logo
×

সারাদেশ

শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না : রিজভী

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ এএম

শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না : রিজভী

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ জিয়া না থাকলে জামায়াত এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেত না আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। এবং দুই জনের মন্ত্রিত্ব আপনারা নিয়েছিলেন। এখন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন মেয়েরা সংসদ সদস্য হতে পারবেন। রাজনীতি করতে পারবেন কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন না।  দলের প্রধান হতে অয়ারবেনা, রাষ্ট্রের প্রধান হিতে পারবেনা। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী মিছিল পূর্বক একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,  এটা কি নারীদের অধিকার রক্ষার বিষয় হলো? একজন মহিলা কেনো দলের প্রধান হতে পারবে না? আপনারা যে দলটির সাথে ঐক্য করে মন্ত্রীত্বের স্বাদ নিলেন সেই দল বিএনপি। তার চেয়ারপারসন ছিলেন একজন মহিলা। আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনাদের মনের ভিতর যে কী জিনিস লুকিয়ে আছে তা কেউ ভাবতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা (জামায়াত) মনে করেন কোনোভাবেই যদি রাষ্ট্র ক্ষমতা পেয়ে নেই তারপর দেখবো। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে মেয়েদের ক্ষমতা থাকবেনা,তারা কর্মক্ষেত্র,রাজনীতি কোনো জায়গায় ভালো অবস্থান নিতে পারবেনা যা তাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে।

দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,অনেক নিপীড়ন গেছে বিএনপির উপর। বেগম খালেদা জীয়াকে কারাগারে নিপীড়ন করা হয়েছে।তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে।এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ হবে।এই নির্বাচনী লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই তা অর্জন করতে হবে। 

এ সময় কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “আমি আপনাদের খাদেম হতে চাই, আপনাদের সেবা করতে চাই। নির্বাচিত হলে আপনাদের সেবায় আমার জীবন উৎস্বর্গ করব-ইনশাল্লাহ্ 

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমূখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন