Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াত ইসলামী।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে উপজেলা জামাতের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এ তথ্য জানান দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয় এ আগুন লাগানো হয়। বাজারে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে আমরা দ্রুত এসে আগুন নেভাই। যার কারণে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানারটি পুড়ে গেছে। দ্রুত আগুন নিভানোর কারণে কার্যালয়ের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা আশা করছি, রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন রূপগঞ্জবাসীকে উপহার দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন