Logo
Logo
×

সারাদেশ

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না।

আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।

ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, জননিরাপত্তা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন