কুতুবদিয়ায় আগুনে ৭ বসত ঘর ভস্মিভূত
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
কক্সবাজারের কুতুদিয়ায় আগুনে ৭ টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং কুতুব শরীফ দরবার সংলগ্ন পাড়ায় আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমদ।
তিনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ২টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও ৭ টি বসত ঘর পুঁড়ে গেছে।
এসব বসত ঘরের মালিকরা হলেন, মো: রিদোয়ান, মাওলানা ফুরকান, কলিম উদ্দিন, রুহুল আমিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ ও আবু তাহের।
সোহেল আহমদ জানান, প্রাথমিক ভাবে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া নিশ্চিত হওয়া গেছে। এতে অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছেন।



