Logo
Logo
×

সারাদেশ

প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়া তরুণদের কাজ : সাদিক কায়েম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়া তরুণদের কাজ : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের কাজ হচ্ছে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া। আজকে দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সুতরাং আমাদের প্রতিটি কেন্দ্র, আমাদের মা-বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা কি পারব? ইনশাআল্লাহ আমরা পারব। প্রতিটি কেন্দ্র আমাদের পাহারা দিতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, সব নাগরিকদের জন্য সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ইনসাফের প্রতিনিধিরা দাঁড়িপাল্লার কান্ডারিরা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস রবিউল বাসার ভাইকে ব্যাপক ভোটে নির্বাচিত করে ডা. শফিকুর রহমানকে উপহার দেব।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান। গত ১৬ বছরে কালিগঞ্জে আমাদের যে ভাই-বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে ভাই-বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে, যে ভাইদের খুন করা হয়েছে, এরা চাকরি হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। 

সাদিক কায়েম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় চান না, পরিবারের বিজয় চান না, তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান।

জনসভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরার ৪টি আসনের জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য স. ম. সালাউদ্দিন, শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন