Logo
Logo
×

সারাদেশ

নির্বাচিত হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নির্মূল করা হবে: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

নির্বাচিত হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দীর্ঘদিনের বিরোধ নির্মূল করা হবে: খোকন

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময় জবাবদিহিতা মূলক সরকার না থাকায় আলোকবালীতে মৌলিক অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নাই।  নরসিংদীর সাথে আলোকবালীর একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ আর এই নৌপথ খননের নামে আওয়ামীলীগ লুটপাট চালিয়েছে। যার কারণে এই এলাকার জনগণের আজ এই দুর্ভোগ। আপনাদের ভোটে আমার দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে সবার আগে আপনাদের দীর্ঘ দিনের দাবি এখানে একটি ব্রিজ করা হবে। নদী খনন করে চলাচলের উপযোগী করা হবে। এই এলাকার অন্য একটি সমস্যা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দীর্ঘদিনের যে বিরোধ, দ্বন্দ্ব, অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে তা বন্ধ করা হবে। আর সে জন্য ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন। 

এসময় আলোকবালি আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন