রাঙামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের দুর্গম হেলিসর্টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো শুরু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার হলিসর্টি ২০টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের পাঠানো হয়।
নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙ্গিয়ে কোনও রকমে এসব ভোটকেন্দ্রে পৌঁছাতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোকজনদের যেতে হয় কয়েকদিন আগ থেকে। এসব কেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে, ফলে ফলাফলও পেতে ‘দেরি’ হয়।
এর মধ্যে বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় একটি ও বিলাইছড়ি একটি কেন্দ্রর সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। দুর্গম এই ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৪৪৫ জন। রাঙামাটির দশ উপজেলায় ২১৩ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।



