Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি অনুমোদন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি অনুমোদন

ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারন সভায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটির কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোসাইটির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির নিস্ক্রিয়তা, বিলুপ্তি ও মেয়াদোত্তীর্ণের পরিপ্রেক্ষিতে; বিশেষ পরিস্থিতিতে সোসাইটির নিয়মতান্ত্রিক কার্যকারিতা বজায় রাখতে গঠিত 'আহ্বায়ক কমিটি'র কার্যক্রম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে   অনুমোদিত হয়।

গঠনতন্ত্র সংশোধন কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইয়্যেদা সুলতানা খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) হস্তান্তর করেন। গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য অধ্যাপক ডা. মোর্শেদ নাসির ও অধ্যাপক ডা. খোরশেদ আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সদস্যদের সামনে খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) উপস্থাপন করেন। অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানমসহ সদস্যগন খসড়া গঠনতন্ত্রে কয়েকটি সংশোধনী সংযুক্তির প্রস্তাব করেন। সংগঠনের আহবায়ক সংশোধনী প্রস্তাবসহ খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদনের  প্রস্তাব সদস্যদের সামনে উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকল সদস্যগন প্রস্তাবের পক্ষে একমত পোষণ করায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, অধ্যাপক ডা. আবদুচ ছালাম, অধ্যাপক ডা. জালালুদ্দিন ইকবাল, অধ্যাপক ডা. এলিজা ওমর, অধ্যাপক ডা. নিলুফার ইয়াসমিন, অধ্যাপক ডা. মুহিবুর রহমান, অধ্যাপক ডা. আফরোজা মোমেন, অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা, অধ্যাপক ডা. শাকিল আখতার, অধ্যাপক ডা. লিপিকা কাইয়ুম আজাদ, অধ্যাপক ডা. আবুল কালাম ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. এসএম মাহিদ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. এএফ মোহাম্মদ শফিকুল আলম, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানম, সহযোগী অধ্যাপক ডা. আজমেরী মমতাজ লিজা, ডা. মেজর (অব.) খোশরোজ সামাদ, সহকারী অধ্যাপক ডা. মোশফিকা মেহজাবীন, সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান,  সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান পলাশসহ ফার্মাকোলজিস্টবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন