Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের জনসভায় লাখো নেতা-কর্মীর ঢল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের জনসভায় লাখো নেতা-কর্মীর ঢল

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।

আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। এর আগে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি একই মাঠে অবতরণ করে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে গতকাল শুক্রবার রাত থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। অনেক নেতা-কর্মী রাতেই মাঠে অবস্থান করেন। জনসভা সফল করতে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা আজ সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন