Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামের দুর্গম চরে প্রবাসী সংগঠন ‘বাফলা’র কম্বল বিতরণ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

কুড়িগ্রামের দুর্গম চরে প্রবাসী সংগঠন ‘বাফলা’র কম্বল বিতরণ

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের ছিন্নমূল মানুষের মাঝে প্রবাসীদের সংগঠন বাফলার কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৬) ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুর্গম মাঝের চরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস এ্যাঞ্জেলেস'র  অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারেটির উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্ এবং সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষক নূরনাহার বেগম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আমার দেশ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ প্রমুখ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন