নিবার্চনী প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েছেন নরসিংদীর-২ পলাশ আসনে জাতীয় নাগরিক কমিটি (এনসিপির) প্রার্থী সারোয়ার তুষার। পরে নেতাকর্মী ও সমর্থকরা তাকে বাড়ি নিয়ে যায়।
সারোয়ার তুষার এর সমর্থক দীপ্ত জানায়, সকাল ১০টায় এনসিপি প্রার্থী সারোয়ার তুষার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। সকাল ১১টার দিকে প্রচারণা চালানোর সময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।
এ সময় নেতাকর্মীরা তাকে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে সেখান থেকে বাসায় ফিরে যায়। তিন বর্তমানে সুস্থ আছে বলেও জানান এ সমর্থক।



