পাকুন্দিয়ায় মায়ের আঁচল বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের আঁচল আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ১৪তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর তালতলা বাজার সংলগ্ন মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাও. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সমন্বয় পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাচ্চু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, উপজেলা মাথমিক শিক্ষা অফিসের একাতেমিক সুপারভাইজার
শারফুল ইসলাম, ৫নং বুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মিয়া প্রমুখ।
এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের ব্যতিক্রমী উদ্যোগ প্লে থেকে নাসারি জন্য ৫০ পিস পেন্সিল কলম, ১ম থেকে ১০ম শ্রেণীর জন্য ২৫৩ পিস বলপেন, বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২৪ পিস সাইনিং পেন এবং অতিথিদের জন্য ৬ পিস উন্নতমানের সাইনিং পেন উপহার দেন তিনি। দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ নৃত্য-সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ে গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। বিদ্যালয়ের মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাও. আমিনুল ইসলাম বলে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, আমাদের স্কুলে হাসান আহমেদ রমজান ভাই আমাদেরসহ সকল শিক্ষার্থীদের উপহার দেওয়া আমার তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ রকম আরও অনেক মানবিক কার্যক্রম আমরা দেখতে চায়।
বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি আগামী বছর আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।



