Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় এনসিপি ও শিবির নেতার ওপর হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১১ দলীয় জোটের ‘রিকশা’ প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে এনসিপি ও ছাত্রশিবিরের নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বিকেলে সুবিচারের মোড়ে প্রচারণা চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেজবাউল হক খোকা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান খসরু, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, ইউনিয়ন বিএনপি নেতা নূর আলম ও যুবদল নেতা তানভীর মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়।

এ সময় লিফলেট ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, “ধানের শীষ” প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তবে অভিযুক্ত গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, “কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন