Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে নির্বাচনগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

নরসিংদীতে নির্বাচনগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

নরসিংদীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আল নোমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, সহকারী কমিশনার সিনথিয়া হোসেন প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণে নরসিংদী সদর আসনে ভোট গ্রহণে দায়িত্ব প্রাপ্ত ১৮০জন কর্মকর্তা গণ অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন