Logo
Logo
×

সারাদেশ

ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

বেনাপোল সীমান্তের বালুন্ডা গ্রামে মাটি খননের সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দুই শ্রমিক। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন বালুন্ডা গ্রামের কাচারিপাড়ার জাকির সরদার ও আব্দুল কাদের। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বেনাপোল পোর্টথানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই জানান, বাথরুম তৈরির জন্য মাটি খনন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার ঘটনাস্থল থেকে আলামত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে ককটেল রেখেছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন