Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীর নির্বাচনী নিরাপত্তা জোরদার

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

নরসিংদীর নির্বাচনী নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী এলাকায় বিশেষ ডমিনেশন টহল পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ৬৩ বিজিবির উপ-অধিনায়কের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, নরসিংদী-১ (সদর) আসনের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তোলাই এ অভিযানের মূল উদ্দেশ্য। টহল চলাকালে বিজিবির সদস্যরা আলোকবালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আধিপত্য বিস্তার, সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে স্থানীয়দের সতর্ক করা হয়।

বিজিবি আরও জানায়, নির্বাচনী সময়জুড়ে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষায় সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিজিবি নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অপচেষ্টা বা চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন