Logo
Logo
×

সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ মৌচাষীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

সড়কে প্রাণ গেল ২ মৌচাষীর

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌচাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রানা (২৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামে আমজেদের ছেলে ও নিহত লিখন (১৮) একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক যোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষী রানা ও লিখন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এসময় ট্রাকটি মহাসড়কের পাশের খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দ্রুত পালিয়ে যায় ট্রাক চালক। 

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন