Logo
Logo
×

সারাদেশ

আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে ধানের শীষে ভোট দিন : বাপ্পী

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে ধানের শীষে ভোট দিন : বাপ্পী

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন। আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আপনাদের সেবক হয়ে থাকতে চাই এবং কয়রা-পাইকগাছা উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে চাই।

তিনি বলেন, আসুন উন্নয়নের স্বার্থে আজ থেকে সবাই সবার জায়গায় থেকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে গ্রাম থেকে গ্রামান্তরে জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করুন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার লস্কর ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন লস্কর আলমতলা বাজারে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম গাইন

মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্টের পর বিএনপি দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। এ অঞ্চলের কোনো সনাতন সম্প্রদায়ের ভাই-বোন বলতে পারবে না যে তাদের জানমালের ক্ষতি হয়েছে। আমাদের নেতাকর্মী সমর্থক তাদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি কখনোই এ দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় বা অত্যাচার করেনি। সকল ধর্মের ভাই-বোনদের বলছি, দেশের ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আপনি ও আপনারা এগিয়ে আসুন।

অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন- পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি রায়, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, মো. আনারুল কাদির, হাবিবুর রহমান মোল্লা, আজিজ গাইন, মুস্তাকিন বিল্লাহ, হুসাইন জমাদ্দার, মো: রহমান জমাদ্দার, হজরত আলী, হাবিবুল্লাহ, নজরুল গাজী, হোসাইন কুদ্দুস, মুরশিদ আলামিন, রবিউল গাইন, শংকর, আকবর, রবি সানা, আব্দুল হান্নান প্রমুখ। 

পরবর্তীতে রাতে উপজেলার চাঁদখালী চৌমুনী বাজারে বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণের উপস্থিতিতে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মনিরুজ্জামান মনি মোল্লা, হুরায়রা বাদশা মামুন গাজী, কামরুল সানা, মিজান মোল্লা, মুরাদ হোসেন, সাইদুর রহমান, আব্দুর রব গাজী, আব্দুল হামিদ, আলমগীর সরদার, রবিউল ইসলাম, ছমির গাজী, হোসেন ঢালী, আব্দুস সালাম মোল্লা, ইদ্রিস ঢালী, রোকন সরদার, মাসুদ রানা, মতিয়ার রহমান, আজারুল ইসলাম, রব গাজী, তাপস মন্ডল, আলাউদ্দিন সানা, সুব্রত মন্ডল প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন