গণভোটের প্রচারে লক্ষ্মীপুরে ইমাম সম্মেলন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষে ৭ শত ইমামের অংশ গ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলার আয়োজনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইমাম সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো: নাজমুল হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা তথ্য অফিসার মো: ওবায়দুল কবির মোল্লা, জেলা গণ-গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো: সাইফুল ইসলাম লিমন, নরসিংদী উপজেলা মসজিদের খতিব মুফতি আতিকুল্লাহ, ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা ওলিউল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে গণভোট কি, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এর প্রয়োজনীয়তা সম্পর্কে ইমামদের সাধারণ মানুষকে অবহিত করা ও সচেতন করার কথা জানান। এছাড়াও গণভোটের প্রচার ও নির্বাচনে গণভোটে সকলের অংশগ্রহণে সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমামদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান।



