বগুড়ায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় বিলাসবহুল এসি যাত্রীবাহী বাস ব্যবহার করে ইয়াবা পাচারের সময় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের কাজীহাট নেয়াবন্দর এলাকার মো. সলিম উদ্দিন (৩২) এবং ঠাকুরগাঁও সদর থানার সুকানপুকুর ইউনিয়নের লাউথুতি এলাকার মো. রাশিদুল ইসলাম (২৬)।
ডিএনসি সূত্র জানায়, রেজভী বাসে বাসে সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।



