Logo
Logo
×

সারাদেশ

নাফনদে বিজিবির টহল জোরদার

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

নাফনদে বিজিবির টহল জোরদার

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। সীমান্তবর্তী সাধারন মানুষ নির্ভয়ে, নিরাপত্তার সাথে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে পারে এর জন্যই এমন কার্যক্রম বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূাঁইয়া। 

তিনি জানান, নাফ নদীকে ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করার জন্য সীমান্তে বিজিবি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। নিবার্চনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় অস্ত্রের পাশাপাশি সীমান্ত দিয়ে যেন মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। 

রবিবার বিকেলে টেকনাফ পৌরসভা জালিয়া পাড়াস্থল নাফনদীতে নৌ-টহল পরিদর্শকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা দেখছেন কি না জানতে চাইলে কর্নেল হানিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।’

সীমান্তে নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিবিজি মাঠে সর্বোচ্চ চেষ্টা করে যাবে উল্লেখ করে বিজিবির অধিনায়ক জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বিজিবির অধিনায়ক বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রাথমিকভাবে কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করব না। যদিও সেখানে ব্যাঘাত সেক্ষেত্রে আমরা নির্দেশনা নিয়মঅনুযায়ী কাজ করবো।  

কর্নেল আরও বলেন, ‘নির্বাচনকালে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি, যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন