Logo
Logo
×

সারাদেশ

খেলাধুলা শিশুদের মানসিক বিকাশ ঘটায়: আনোয়ার হোসেন

Icon

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

খেলাধুলা শিশুদের মানসিক বিকাশ ঘটায়: আনোয়ার হোসেন

ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশ আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলোর মেলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি। এরপর শিক্ষার্থীদের মনোজ্ঞ মার্চ পাস্ট ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাবেক সেনা কর্মকর্তা ওয়াদুদ ভুইয়া কামালের সভাপতিত্বে ও আশার মেলা কিন্ডারগার্টেনের সভাপতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতের ইসলাম সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা উওরের জামায়াতে ইসলামী আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা উওরের জামায়াতে ইসলামী সেক্রেটারি খায়রুল ইসলাম। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজ কোটের এডিশনাল পিপি এড. ইসরাফিল হোসেন,সাবেক সেনা কর্মকর্তা সানাউল্লা ভূঁইয়া,রূপগঞ্জ ইউনিয়ন জামাতের ইসলামী আমির আবু বক্কর সিদ্দিক,সেক্রেটারি আবু তাহের মোল্লা,আশার মেলা কিন্ডারগার্টেনের সহ-সভাপতি নিয়ামুল কবির জিলান,আফজাল হোসেন, আসাদুজ্জামান,মাহাবুবু রহমান রাশেদ, মশিউর রহমান নাহিদ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। 

প্রধান অতিথি আনোয়ার হোসেন মোল্লা বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশ ও শৃঙ্খলা রক্ষায় অপরিবর্তনশীল ভূমিকা রাখে। 'আলোর মেলা' নামের সার্থকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি শুধু মেধা নয়, সুস্বাস্থ্যের অধিকারী আগামী প্রজন্ম গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক এই ক্রীড়া উৎসব উপভোগ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন