সোনারগাঁয়ে লিজেন্ড কাপ ৩৫ প্লাস টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীতের জয়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫ প্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাঁচপুর জনকল্যাণ সংস্থা ও সোনালী অতীত নামে দুটো টিম প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় শেষ পর্যন্ত সুপার ওভারে সোনালী অতীত জয় লাভ করে।
সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক জাহের আলীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।
প্রধান অতিথির বক্তব্য ইকবাল মজুমদার তৌহিদ বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এছাড়া দেশের ক্রিকেটে ভালো মানের তরুণ উদিয়মানদের বের করে আনতে এসব টুর্নামেন্টের নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এ সময় তিনি আয়োজক কমিটি ও খেলায় অংশ নেয়া খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য হরযত আলী রানা, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন, সোনারগাঁ পৌর যুবদল নেতা সালে মুসা, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন, ব্লু -ঢাকা এর চেয়ারম্যান শামীম আহমেদ, ইকরামুল হাসান বাদল, তোফায়েল গাজী, মো. মশিউর রহমান, মো. রাসেল, বুলবুল আহমেদ, জয়নাল আহমেদ বাপ্পি, ওসমান গনি রিতু প্রমুখ।



