Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে। 

নিহতরা হলেন শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাকশ্রমিক ফুলি ও বিথি নিহত হন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা নিহত হন। 

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে শিবালয়ের বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত তারাসিমা গার্মেন্টসের কর্মীবাহী বাস ও আরিচাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পোশাকশ্রমিক ফুলি ও বিথি নিহত হন। আহত হন অন্তত ২১ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর পোশাকশ্রমিক সাবিনা মারা যান। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন