পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম সম্পাদক সেলিম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক।
দ্বি-বার্ষিক নির্বাচনে আসলাম পারভেজ ছাতা প্রতিকে ৩৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজুল ইসলাম চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়েছেন।
কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ হাতি প্রতীকে ৪২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা লাকি পেয়েছেন ১৬৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে দুই জন নির্বাচিত হয়েছেন ১ম শেখ রুহুল কুদ্দুস মই প্রতিকে ৩৭৯ ভোট, ২য় মনিরুল ইসলাম মন্টু কলস প্রতিকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহর আলী ফুটবল প্রতিকে পেয়েছেন ১৭০ ভোট।
পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৯৮ জন ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সম্পাদক, সাংগঠনিক পদে ৩৩ টি ভোট নষ্ট ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাড চৌধুরী আব্দুস সবুর, এ্যাড তফসিরুজ্জামান, এ্যাড মাসুদ করিম, জিএম মিজানুর রহমান, এ্যাড হবিবুর রহমান মালী।



