Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা–মেয়ে নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা–মেয়ে নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আইনুন নাহার আশা (৩৭) এবং তার মেয়ে আরাত (৬)। তারা আদমদিঘির ইন্দইল গ্রামের রতনের স্ত্রী ও মেয়ে। আহত সিএনজি চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করে জানান, আশা তার মেয়ে আরাতকে নিয়ে অটোরিকশায় করে বগুড়া যাচ্ছিলেন। পথে বগুড়ার ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন