Logo
Logo
×

সারাদেশ

শহীদ জিয়া স্বাধীনতার শুধু ঘোষকই নন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মহাপুরুষ: এস এম ফজলুল হক

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

শহীদ জিয়া স্বাধীনতার শুধু ঘোষকই নন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মহাপুরুষ: এস এম ফজলুল হক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মহাপুরুষ হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ জিয়ার মতবাদ ও জাতীয়তাবাদ দর্শন দেশের সার্বভৌমত্বকে নতুন করে সজ্ঞায়িত করেছে। জাতির আত্মপরিচয় পরিপূর্ণতা দেয়ার লক্ষ্যে জাতীয়তাবাদের এক শক্তিশালী দর্শন এবং বিএনপি গঠনের মাধমে শহীদ জিয়া আমাদের আদর্শ ও প্রেরণা। এ দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য বজায় রাখার জন্য আদর্শবান নেতা-কর্মী কোন অনৈতিক কাজে সম্পৃক্ত হতে পারে না।

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১২সেপ্টেম্বর বিকালে হাটহাজারী (দক্ষিণ) উপজেলার শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় নজুমিঞা হাটস্থ এ বি ব্যাংক চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা  ব্যক্ত করেন। 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা লায়ন মোঃ হারুন অর রশীদ চেয়ারম্যানের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, আলহাজ¦ নুরুন্নবী তালুকদার, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, একরাম হোসেন চৌধুযরী সেলিম, মোঃ শফিউজ্জামান, এম.ইলিয়াছ আলী,প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী, নুর হোসেন মেম্বার, আলহাজ¦ মুনছুর চৌধুরী।

বিএনপি নেতা এস এম মহিউদ্দিন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাহ আলম চৌধুরী, মজিবুল হক বাবুল, সৈয়দ তাজুল ইসলাম, আজগর হোসেন মনু, হাজী হারুন ডিলার, এ্যাড. মোহাম্মদ আইয়ুব, নুরুল আলম মেম্বার, মোঃ মুছা আনছারী, আনোয়ার হোসেন, সরওয়ার জাহান পুতুল, সাইফুল ইসলাম তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, এস এম পারভেজ, মোস্তাফা মনোয়ার মুন্না, মোহাম্মদ আলী চৌধুরী, রবিউল হোসেন, আবদুল মান্নান, এয়ার মোহাম্মদ বাচা, বখতেয়ার হোসেন টিটো, শফিকুল ইসলাম বাবু,  সাইফুল কামাল রুবেল, মোঃ মজুমদার,  এস এম আইয়ূব আলী, সরওয়ার আলম, আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, শাহনেওয়াজাহান মুন্না, মোহাম্মদ আরমান, হুজ্জাতুল ইসলাম, মিনহাজ¦ মাসুম বাবু,  আলমগীর বাচা, শওকত আলী, রিপাতুল ইসলাম শাওন, মোঃ আলাউদ্দিন, জিকু দাশ গুপ্ত, ইঞ্জি. এস এম রবিন, মোঃ ইসমাইল, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। 

জনসভার প্রারম্ভে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী কাপ্তাই সড়ক প্রদক্ষিন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন