Logo
Logo
×

সারাদেশ

বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে: আব্দুল কাদির

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে: আব্দুল কাদির

ছবি : বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্র  ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করা হবে। পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।  যেখানে মানুষের সকল ডাটা এন্টি থাকবে। ফলে সহজেই চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। শুক্রবার সকালে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি  স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নিত করা হবে।

তিনি  আরো বলেন, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশ দরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহবায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবকদলের জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক শফিউদ্দিন আহমেদ করুন,  উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ মেম্বার,  ছাত্রদল নেতা তানজিম হাসান সৌরভ, জাহিদুল ইসলাম রাজন, সোহেল তানভীর সহ প্রমুখ।

বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন